০৩ নভেম্বর, ২০২০ ০৪:০৫ পিএম

সোহরাওয়ার্দীর পরিচালক ডা. উত্তম কুমার ওএসডি

সোহরাওয়ার্দীর পরিচালক ডা. উত্তম কুমার ওএসডি

মেডিভয়েস রিপোর্ট: হাসপাতালের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির অভিযোগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিএসএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের কর্মকর্তাদের পুনারাদেশ না দেওয়া পর্যন্ত নামের পাশে বার্ণিত পদ ও কর্মস্থলে বদলি ও পদায়ন করা হলো। 

সেবা বিভাগের আদেশে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়াকে পরবর্তি আদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। একইসঙ্গে হাসপাতালটিতে নিয়মিত পরিচালক পদায়ন না করা পর্যন্ত হাসাপাতালের আর্থিক কর্যক্রম পরিচালনার জন্য প্রতিষ্ঠানটির উপপরিচালক ডা. কে এম মামুন মোর্শেদকে পরিচালকের দায়িত্বসহ আয়ন-ব্যায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতি সংক্রান্ত এক তদন্তে উত্তম কুমার বড়ুয়ার দুর্নীতির প্রাথমিকভাবে দোষী প্রমাণিত হয়। এ ঘটনায় ডা. উত্তম কুমার বড়ুয়ার বিরুদ্ধে বিভাগীয় মামলা করে স্বাস্থ্য মন্ত্রণালয়। 

২০১৮-১৯ অর্থবছরে অপারেশন থিয়েটারের আটটি লাইট, দুটি কবলেশন মেশিন ও ভেন্টিলেটরসহ দুটি অ্যানেস্থেশিয়া মেশিন ক্রয়ে এই দুর্নীতি হয়েছে। অনিয়মের মাধ্যমে প্রায় ৬ কোটি ৪০ লাখ টাকা লোপাট করা হয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক