সোহরাওয়ার্দীর পরিচালক সস্ত্রীক করোনামুক্ত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও তাঁর সহধর্মিণী নিবেদিতা বড়ুয়া। চতুর্থবারের মতো নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার মাধ্যমে তারা সম্পূর্ণ করোনামুক্ত হলেন।
এর আগে গত ২১ জুন হাসপাতালের উপ-পরিচালক ডা. কে এম মামুন মোর্শেদ জানান, অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া করোনা রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালকে প্রস্তুত করে তুলছিলেন। তিনি নিজে উপস্থিত থেকে এসব প্রস্তুতি তদারক করতেন। এর মধ্যে তিনিও করোনাভাইরাসে আক্রান্ত হলেন। একই সঙ্গে তার স্ত্রী নিবেদিতা বড়ুয়াও করোনায় আক্রান্ত।
এর পর থেকে তাঁরা বাসায় আইসোলেশনে ছিলেন। তবে উপসর্গ বৃদ্ধি পাওয়ায় গত ১৪ জুন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন তারা।
চিকিৎসকদের জন্য বরাদ্দ দেওয়া হাসপাতালে তিন নম্বর ওয়ার্ডে পরিচালক অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া সস্ত্রীক ভর্তি ছিলেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪