১৪ জুন, ২০২০ ০৭:০৭ পিএম

সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক করোনায় আক্রান্ত

সোহরাওয়ার্দী মেডিকেলের পরিচালক করোনায় আক্রান্ত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন।

আজ রোববার (১৪ জুন) তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

সূত্রে জানা যায়, সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়ার শরীরে করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি তার করোনা পরীক্ষা করিয়েছেন। এতে তার দেহে করোনা শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে ওই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। তবে তার শরীরিক অবস্থা অনেকটাই ভালো আছে এবং তিনি হাসপাতালের প্রয়োজনীয় দাপ্তরিক কাজ অব্যাহত রেখেছেন বলেও জানা গেছে। 

তিনি ও তার পরিবার সকল চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫২০ জন। মারা গেছেন ১ হাজার ১৭১ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক