ঢামেকের আইসিইউ প্রধান অধ্যাপক ডা. মোজাফ্ফর হোসেন করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) প্রধান অধ্যাপক ডা. মোজাফ্ফর হোসেন। আজ রোববার (১৪ জুন) দুপুরে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ. কে. এম. নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, অধ্যাপক মোজাফ্ফর হোসেনের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ এসেছে। তিনি নিজ বাসায় হোম কোয়ারেন্টিনে রয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো।
প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৫২০ জন। মারা গেছেন ১,১৭১ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৩০ জন।
এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৯৮ হাজার ৪৬ জন। মৃতের সংখ্যা চার লাখ ৩০ হাজার ২৯২ জন। সুস্থ হয়েছেন ৩৭ লাখ ১৫ হাজার ৪৮৬ জন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪