কুমেক হাসপাতালের প্রধান সহকারীর বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের প্রধান সহকারী দেলোয়ার হোসেনের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ২২ অক্টোবর মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ অধিশাখার উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
কুমেক হাসপাতাল পরিচালকের কাছে পাঠানো ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘মো. দেলোয়ার হোসেন, প্রধান সহকারী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লার বিরুদ্ধে দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগের আলাকে তার বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। ইতোমধ্যে বর্ণিত কর্মচারীর বিরুদ্ধে এ বিভাগের সচিব মহোদয় বরাবর দাখিলকৃত অপর একটি অভিযোগপত্র পর্যালোচনায় জানা যায়, তার বিরুদ্ধে ঘুষ, অনিয়ন ও দুর্নীতির অভিযোগে তদন্ত করার অনা স্বাস্থ্য অধিদপ্তরের গত ২২ আগস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে জনাব মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে আনীত দুর্নীতি, সরকারি অর্থ আত্মসাৎসহ বেশ কয়েকটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় (কপি সংযুক্ত)।’
এ অবস্থায়, জনাব মো. দেলোয়ার হোসেন, প্রধান সহকারী, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগসমূহের আলোকে তার বিরুদ্ধে বিভাগীয়/ফোজদারি মামলা (যা অধিকতর যৌক্তিক) দায়ের করে তাকে উক্ত হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, ঘুষ-দুর্নীতিতে সম্পৃক্ততার দায়ে দেলোয়ার হোসেনকে এর আগে একবার বদলি করা হয়েছিলো। কিন্তু ওই সময় আদালতে মামলা করে বদলি ঠেকান দেলোয়ার। কিন্তু দুর্নীতি অব্যাহত থাকায় এবার তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।
-
০৭ জুন, ২০২৬
-
০৫ মে, ২০২৬
-
২৮ এপ্রিল, ২০২৬
-
১২ মার্চ, ২০২৬
-
২৬ জানুয়ারী, ২০২৬
-
১৫ এপ্রিল, ২০২৫
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের প্রকাশ্যে হুমকি
কুমেকে আজীবন নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গণপিটুনির পর পুলিশে
-
১৯ নভেম্বর, ২০২৪
বাইক ছিনতাই ও শারীরিক হেনস্তা
কুমিল্লা মেডিকেল কলেজে ১০ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি
-
২৪ অক্টোবর, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৪