শীতে করোনা সংক্রমণ প্রতিরোধ
মাস্ক পরা নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি নির্দেশনা
মেডিভয়েস রিপোর্ট: আসন্ন শীতে করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক পরার পাশাপাশি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে নির্দেশনা জারি করেছে সরকার।
আজ বুধবার (৫ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের এক নির্দেশিকায় মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও মাঠপর্যায়ে সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, শীতে দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। এ পরিপ্রেক্ষিতে সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান এবং মাঠপর্যায়ে সব দপ্তরে ‘মাস্ক ব্যবহার ব্যতীত প্রবেশ নিষেধ’ ‘মাস্ক পরিধান করুন, সেবা নিন’ ইত্যাদি বার্তা ব্যাপকভাবে প্রচারের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।
গত সপ্তাহেই মাস্ক ছাড়া কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা না দেওয়ার নির্দেশ দিয়েছিল সরকার। গত ২৫ অক্টোবর মন্ত্রিসভা বৈঠকে দেওয়া ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘নো মাস্ক নো সার্ভিস। সব প্রতিষ্ঠান, হাট-বাজার বা শপিংমল বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক ও ধর্মীয় সম্মেলনে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।’
-
০৩ জুলাই, ২০২২
-
২১ জুন, ২০২২
-
০৩ ফেব্রুয়ারী, ২০২২
-
১০ জানুয়ারী, ২০২২
-
১৪ ডিসেম্বর, ২০২০
-
০৭ ডিসেম্বর, ২০২০
-
২৫ নভেম্বর, ২০২০
-
২৩ নভেম্বর, ২০২০