০৫ নভেম্বর, ২০২০ ০১:২১ পিএম

প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ হবে: স্বাস্থ্যমন্ত্রী
জাহিদ মালেক স্বপন। ফাইল ছবি

প্রতি মাসে ৫০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন সরবরাহ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

তিনি বলেছেন,  প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করবে।  প্রতি ব্যক্তির জন্য ২টি ডোজ হিসেবে দেড় কোটি মানুষকে দেয়া যাবে।  এটি সরবরাহ ও সংরক্ষণে ভারত সহযোগিতা দেবে।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনাভাইরাস সংক্রান্ত সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। করোনা ভ্যাকসিন পেতে ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকো ফার্মার সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠিত হয়।

বেক্সিমকো ফার্মার পক্ষে চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা, ভারতের সিরাম ইনস্টিটিউটের পক্ষে অতিরিক্ত পরিচালক সন্দীপ মলয় এবং বাংলাদেশের পক্ষে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল সমঝোতা স্মারকে সই করেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, বাংলাদেশকে প্রথম পর্যায়ে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেবে সিরাম।  ভ্যাকসিনটি মানবদেহের জন্য নিরাপদ হবে।  এটি কার্যকর প্রমাণিত হয়েছে। 

প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ২২ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৬ লাখ ৭১ হাজার ৪৮৩ জন।

  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস ভ্যাকসিন
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন

চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক