১৫ মার্চ, ২০২১ ০৭:১৩ পিএম

করোনা সংক্রমণ বৃদ্ধি: স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠ প্রশাসনের প্রতি নির্দেশ

করোনা সংক্রমণ বৃদ্ধি: স্বাস্থ্যবিধি নিশ্চিতে মাঠ প্রশাসনের প্রতি নির্দেশ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কয়েক মাসের তুলনায় দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় মাস্ক পরা নিশ্চিতকরণসহ স্বাস্থ্য বিধি প্রতিপালনের নির্দেশ মন্ত্রিপরিষদ বিভাগ। 

শনিবার (১৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ মাঠ প্রশাসন সংযোগ অধিশাখার উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।

‘মাস্ক পরিধান নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন সংক্রান্ত’ শীর্ষক ওই চিঠিতে আরও বলা হয়েছে, ‘সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার গত কয়েক মাসের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। সংক্রমণের হার রোধের জন্য সর্বক্ষেত্রে সকলের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা প্রয়োজন। এমতাবস্থায় সকলের মাস্ক পরিধান নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি মনিটরিং করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

চিঠির অনুলিপি সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

দেশে করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত ১৫ দিনে করোনাভাইরাসে মৃত্যু ও নতুন রোগী শনাক্ত বেড়েছে তিনগুণ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১ মার্চ পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। ১৫ দিনের ব্যবধানে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয় ২৬ জনের। এ সময়ে এক হাজার ৭৭৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। 

এক বছরের ব্যবধানে করোনায় সংক্রমণ ও মৃত্যু কমে যাওয়ার পর নতুন করে ভাইরাসটির প্রকোপ বৃদ্ধি পাওয়ায় নড়েচড়ে বসেছে সরকার। করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে সতর্কতার অংশ হিসেবে তাই মাঠ প্রশাসনের কর্মকর্তাদের প্রতি এমন নির্দেশনা দিলো রাষ্ট্র। 

►মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মাস্ক
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক