২১ জুন, ২০২২ ০৮:৩০ পিএম

করোনা সংক্রমণ বাড়ায় মাস্ক পরার নির্দেশ

করোনা সংক্রমণ বাড়ায় মাস্ক পরার নির্দেশ
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে এই নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার (২১ জুন) মন্ত্রণালয়ের অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর-সংস্থাগুলোকে এ নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়, বর্তমানে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বাড়ায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব অনুবিভাগ প্রধান এবং অধীন দফতর/সংস্থার প্রধানদের তার আওতাধীন কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করার নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৩ জনে।

গত ৩০ মে করোনায় সবশেষ একজনের মৃত্যুর টানা ২০ দিন পর গতকাল সোমবার ভাইরাসটিতে মৃত্যুর তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর দৈনিক মৃত্যুর তালিকায় মঙ্গলবার আরও একজন যুক্ত হলেন।

গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৮৭৪ জন। দেশে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে শনাক্তের সংখ্যা পৌঁছেছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে। চারমাসেরও বেশি সময় পর দৈনিক শনাক্তের হার ১১ শতাংশ ছাড়িয়েছে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক