২১ জুন, ২০২২ ০৮:৫০ পিএম

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিবর্তে বিডিএফ’র ত্রাণ বিতরণ

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের পরিবর্তে বিডিএফ’র ত্রাণ বিতরণ
ডা. নিরুপম দাশ বলেন, আমরা ৮-১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছি।

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসকদের অন্যতম বড় সংগঠন বাংলাদেশ ডক্টরস’ ফাউন্ডেশন (বিডিএফ)। সোমবার (২০ জুন) ছিল সংগঠনটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। তবে ভয়াবহ বন্যায় সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার বিপর্যস্ত মানুষের চিন্তায় দিবসটি উদযাপনের পরিবর্তে ক্ষতিগ্রস্তদের সহায়তায় ত্রাণ বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে বিডিএফ। বন্যা পরিস্থিতিতে সিলেটের বিভিন্ন এলাকায় প্রায় ১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (২১ জুন) বিডিএফ’র প্রধান সমন্বয়ক ডা. নিরুপম দাশ মেডিভয়েসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ৮-১০ লাখ টাকার ত্রাণ বিতরণ করেছি। যেগুলোর মধ্যে ছিল শুকনা খাবারের প্যাকেট ও খিচুড়ি।’ 

কোথায় ত্রাণ বিতরণ করা হয়েছে জানতে চাইলে বিডিএফ’র এই সমন্বয়ক জানান, সোমবার (২০ জুন) কোম্পানীগঞ্জ ও সিলেট সদরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে। আর আজ মঙ্গলবার (২১ জুন) গোয়াইনঘাট ও জৈন্তাপুরের বিভিন্ন এলাকার আশ্রয়কেন্দ্রে এই ত্রাণ বিতরণ করা হয়েছে।

বন্যা পরিস্থিতিতে কিভাবে স্বাস্থ্য সেবা প্রদান করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছি, সেখানে সকল চিকিৎসকরা রয়েছেন, যারা স্বাস্থ্য সেবা প্রদান করছেন। পাশাপাশি তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন চিকিৎসক স্বাস্থ্য প্রদান করছেন। প্রায় সব জায়গায় চিকিৎসকরা এই দুর্যোগের মধ্যে উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করে যাচ্ছেন। এক্ষেত্রে কাউকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হচ্ছে না। এ ছাড়া বিভিন্ন উপজেলায় চিকিৎসকদের সঙ্গে যতটুকু সম্ভব সাক্ষাৎ করেছি।’

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বিডিএফ’র আহ্বায়ক ডা. মো. শাহেদ রফি পাভেল, সদস্য সচিব তাজিন আফরোজ  শাহ, যুগ্ম আহ্বায়ক-২ ডা. জুয়েল আলিম, সদস্য ডা. আবু কায়েস ও স্থানীয় চিকিৎসকবৃন্দ। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক