১৫ মার্চ, ২০২১ ০৬:০৩ পিএম

৪১তম বিসিএসের প্রিলি পেছানোর সিদ্ধান্ত নেই: পিএসসি

৪১তম বিসিএসের প্রিলি পেছানোর সিদ্ধান্ত নেই: পিএসসি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: পূর্ব ঘোষণা অনুযায়ী ১৯ মার্চেই ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে উল্লেখ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, এখন পর্যন্ত পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই।

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন আজ সোমবার (১৫ মার্চ) গণমাধ্যমকে বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৯ মার্চ এই পরীক্ষা নেওয়া হবে। 

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু ক্রমাগতভাবে বাড়তে থাকায় আবেদনকারীদের একটি অংশ ৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি তোলেন। এ নিয়ে আজ সোমবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে তাদের একাংশ৷ পরীক্ষার্থীদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনর্নির্ধারণ করতে হবে। 

সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত হওয়া মানববন্ধনে অংশ নেওয়া এসব পরীক্ষার্থীদের দাবি, তাঁদের সঙ্গে অনেক পরীক্ষার্থীর সমর্থন রয়েছে৷

তবে পিএসসি জানিয়েছে, এমনিতেই চারটি বিসিএসের জট লেগেছে। এ ছাড়া এই পরীক্ষাটি শুধু ঢাকায় অনুষ্ঠিত হবে না; দেশের বিভিন্ন এলাকায় হবে। স্বাস্থ্যওবিধিও কঠোরভাবে মেনে পরীক্ষাটি নেওয়া হবে। সার্বিক দিক বিবেচনায় কমিশন পরীক্ষাটি নির্ধারিত সময়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এবার ৪১তম বিসিএসে আবেদন করেছেন প্রায় পৌনে পাঁচ লাখ চাকরিপ্রার্থী। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ৪১তম বিসিএস
  এই বিভাগের সর্বাধিক পঠিত