৪১তম বিসিএস
১৭১ ডেন্টাল সার্জনকে বিভিন্ন উপজেলায় পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: ৪১তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ১৭১ জন সহকারী ডেন্টাল সার্জনকে পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। গত ২৮ এপ্রিল মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাগণকে আগামী ২ মের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার (ইউএইচএফপিও) কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।
সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ বিপিএএ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘৪১তম বিসিএস পরীক্ষা, ২০১৯ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রাশসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখা ২১.০৩.২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১৩.২৩-৮৭নং প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী ডেন্টাল সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
কর্মকর্তাগণকে যোগদানের ক্ষেত্রে যেসব শর্তাবলী প্রযোজ্য হবে, সেগুলো হলো—
ক. জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ অধিশাখার ২১ মার্চ, ২০২৪ খ্রি: তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১৩.২৩-৮৭ নম্বর প্রজ্ঞাপনে বর্ণিত শর্তাবলী প্রযোজ্য হবে;
খ. স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩১/০১/২০২১ খ্রি. তারিখের ৪৫.১৪৩.০২২.০০..০০.০০১.২০১৬-৮৩ নম্বর পত্রে জারিকৃত নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকগণের পদায়ন নীতিমালা, ২০২১ বদলি/পদায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে;
গ. কর্মকর্তাগণকে আগামী ০২/০৫/২০১৪ খ্রিঃ তারিখে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে। জেলার সিভিল সার্জনগণ তাঁদের যোগদানপত্র সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠান হতে সমন্বিত আকারে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করতে হবে; স্বাস্থ্য অধিদপ্তর হতে যোগদানপত্র পৃষ্ঠাংকন (এনডোর্স) করবে;
ঘ. চাকরিতে যোগদানকৃত কর্মকর্তাদের ৩০০/- (তিনশত) টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না এবং কোন যৌতুক দিবেন না মর্মে অঙ্গীকারনামা সম্পাদনপূর্বক যোগদানপত্রের সঙ্গে দাখিল করতে হবে;
ঙ. The Government Servants (Conduct) Rules, 1979 এর ১৩(১) উপ বিধি অনুযায়ী সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্পদ বিবরণী সংক্রান্ত ফর্ম স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহপূর্বক পূরণ করে ১৫ মে, ২০২৪খ্রি. তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে হবে এবং
চ. ৪১ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে পদায়িত কর্মকর্তার বিপরীতে কোন কর্মকর্তা মুভইন ব্যতিত কর্মরত থাকলে তার চাকরি স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত হবে;
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলো পাঠানো হয়েছে।
-
৩০ এপ্রিল, ২০২৪
-
৩০ এপ্রিল, ২০২৪
৪১তম বিসিএস
১৭১ ডেন্টাল সার্জনকে বিভিন্ন উপজেলায় পদায়ন
-
২৮ এপ্রিল, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২২
-
২৯ নভেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
০৫ ডিসেম্বর, ২০২১
-
১৬ মার্চ, ২০২১