৪১তম বিসিএসের ২৭৪ চিকিৎসককে পদায়ন
মেডিভয়েস রিপোর্ট: ৪১তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ২৭৪ জন চিকিৎসককে বিভিন্ন উপজেলায় পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২৭৪ জনের মধ্যে ১০৩ সহকারী সার্জন ও ১৭১ সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।
আজ রোববার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার যুগ্মসচিব মো. মঞ্জুরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ৪১তম বিসিএস পরীক্ষা, ২০১৯ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নবনিয়োগ শাখার ২১ মার্চ ২০২৪ তারিখের ০৫.০০.০০০০.১৪৭.১১.০১৩.২৩-৮৭ নং প্রজ্ঞাপনমূলে বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী সার্জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুসারে টাকা ২২০০০-৫৩০৬০/- বেতনক্রমে নিয়োগপ্রাপ্ত নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হলো।
এতে আরও বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ৩১ জানুয়ারি ২০২১ তারিখের ৪৫.১৪৩.০২২.০০.০০.০০১.২০১৬-৮৩ নম্বর পত্রে জারিকৃত নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের পদায়ন নীতিমালা, ২০২১ বদলি ও পদায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে। কর্মকর্তাদেরকে আগামী ২ মে ২০২৪ তারিখে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে যোগদান করতে হবে। জেলার সিভিল সার্জনরা তাঁদের যোগদানপত্র সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সমন্বিত আকারে মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করতে হবে; স্বাস্থ্য অধিদপ্তর থেকে যোগদানপত্র পৃষ্ঠাংকন করবে।
প্রজ্ঞাপনে বলা হয়, চাকরিতে যোগদানকৃত কর্মকর্তাদের ৩০০/- টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নিজে বা পরিবারের অন্য সদস্যদের জন্য কোন যৌতুক নিবেন না এবং কোন যৌতুক দিবেন না মর্মে অংগীকারনামা সম্পাদন পূর্বক যোগদানপত্রের সঙ্গে দাখিল করতে হবে। ‘The Government Servants (Conduct) Rules, 1979’ এর ১৩ (১) উপ বিধি অনুযায়ী সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির বিবরণ সম্পদ বিবরণী সংক্রান্ত ফর্ম স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অথবা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে সংগ্রহপূর্বক পূরণ করে ১৫ মে ২০২৪ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো, বলা হয় প্রজ্ঞাপনে।
-
৫ ঘন্টা আগে
-
১৮ মে, ২০২৬
-
০৫ অক্টোবর, ২০২৫
-
১৫ সেপ্টেম্বর, ২০২৫
-
১৪ ফেব্রুয়ারী, ২০২৫
-
১২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১০ ফেব্রুয়ারী, ২০২৫
-
২৮ জানুয়ারী, ২০২৫