৪১তম বিসিএস: ডেন্টাল সার্জনের আরও ১৪১ আসন বৃদ্ধিতে চিঠি
মেডিভয়েস রিপোর্ট: ৪১তম বিসিএসে সহকারী ডেন্টাল সার্জন পদে আরও ১৪১ আসন বৃদ্ধিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আলমগীর কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের চাহিদার পরিপ্রেক্ষিতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তিতে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ সংখ্যা ৩০টি উল্লেখ করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগ থেকে ইতোমধ্যে বিভিন্ন স্মারকে পদ সৃষ্টি, সহকারী অধ্যাপক পদে পদোন্নতি এবং পিআরএলজনিত কারণে ক্যাডারে ১০০৭টি পদের ৩৬০ টি পদ শূন্য রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শূন্য পদের মধ্যে ৪১তম বিসিএসের মাধ্যমে ৩০টি ৪৩তম বিসিএসের মাধ্যমে ২৫টি এবং ৪৫তম বিসিএসের মাধ্যমে ৮৯টি শূন্য পদ পূরণের প্রস্তাব প্রক্রিয়াধীন। অবশিষ্ট ১৪১টি পদ ৪১তম বিসিএসের মাধ্যমে নিয়োগের জন্য সংরক্ষিত রাখা হয়েছে মর্মে সূত্রোক্ত ২ নং পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে।
‘এমতাবস্থায়, ৪১তম বিসিএসের মাধ্যমে বিসিএস ক্যাডারে আরো ১৪১টি সহকারী ডেন্টাল সার্জনের পদ বৃদ্ধির কার্যক্রম গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো,’ বলা হয় বিজ্ঞপ্তিতে।
-
৩০ এপ্রিল, ২০২৪
-
৩০ এপ্রিল, ২০২৪
৪১তম বিসিএস
১৭১ ডেন্টাল সার্জনকে বিভিন্ন উপজেলায় পদায়ন
-
২৮ এপ্রিল, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২২
-
২৯ নভেম্বর, ২০২২
-
২২ নভেম্বর, ২০২২
-
০৫ ডিসেম্বর, ২০২১
-
১৬ মার্চ, ২০২১