করোনায় চলে গেলেন আরও ১৭ জন
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ছয় হাজার ২১ জনে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রাণ হারানো ১৭ জনের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী তিনজন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৪টি পরীক্ষাগারে ১৫ হাজার ৪০টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ২২৫টি। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৮৪২ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ১৬ হাজার ছয়জনে। এ পর্যন্ত দেশে মোট ২৪ লাখ চার হাজার ৯০২টি নমুনা পরীক্ষা করা হয়।
এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন এক হাজার ৮৯১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৩৩ হাজার ৫৮৮ জনে।
সংবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ১০ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৩০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ১৯ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ চার হাজার ৬৩৬ জন (৭৭ দশমিক ৯৮ শতাংশ) এবং নারী এক হাজার ৩৮৬ জন (২৩ দশমিক ০২ শতাংশ)।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪