অক্সফোর্ডের করোনা টিকা: কার্যকারিতা নিয়ে সন্দিহান ব্রিটেন
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে আগামী সপ্তাহে মানবদেহে অক্সফোর্ডের তৈরি করোনা টিকার প্রয়োগ শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনাকে রুখতে ওই টিকা আদৌ কার্যকর হবে কি না, তা নিয়ে সন্দিহান সে দেশেরই ভ্যাকসিন টাস্কফোর্স।
তাদের দাবি, কে কত আগে প্রতিষেধক আবিষ্কার করতে পারে, তা নিয়ে যতই প্রতিযোগিতা হোক না কেন, শুরুর দিকে সেগুলি ত্রুটিপূর্ণ হওয়ার ঝুঁকি রয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় যুক্তরাজ্যের ভ্যাকসিন টাস্কফোর্সের সভাপতি কেট বিংহাম এসব কথা জানান।
দ্য ল্যানসেট মেডিকেল জার্নালে প্রকাশিত এক নিবন্ধে বিংহাম বলেন, ‘জানি না, আদৌ আমরা কোনো টিকা পাবো কি না। খুব বেশি আত্মতুষ্টি ও অতিরিক্ত আশাবাদী হওয়ার ব্যাপারে আমাদের সতর্ক থাকা দরকার।’
তিনি আরও বলেন, ‘প্রথম প্রজন্মের টিকা সংক্রমণ প্রতিরোধ নাও করতে পারে। তবে উপসর্গ কমাতে পারে। আবার সবার জন্য দীর্ঘ মেয়াদে টিকা কার্যকর নাও হতে পারে। এসব বিষয়ের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।’
বিংহাম ওই লেখায় জানান, ভ্যাকসিন টাস্কফোর্স মনে করে, বেশির ভাগ, এমনকি প্রায় সব টিকাই ব্যর্থ হতে পারে। টিকাগুলোর মূল ফোকাস ছিল প্রতিরোধ ক্ষমতা বাড়ানো; বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সীদের।
বিংহাম বলেন, টিকার বৈশ্বিক উৎপাদন ক্ষমতা অপর্যাপ্ত। কয়েক কোটি ডোজ টিকা প্রয়োজন। কিন্তু সে তুলনায় যুক্তরাজ্যের উৎপাদন ক্ষমতা খুবই কম।
ইমপেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীদের গতকাল মঙ্গলবারের এক জরিপ বলছে, গরমের সময় ব্রিটিশ জনগোষ্ঠীর মধ্যে করোনাভাইরাসের অ্যান্টিবডি খুব দ্রুত কমে গিয়েছে। ওই জরিপ বলছে, করোনা সংক্রমণের পর সুরক্ষার বিষয়টি দীর্ঘমেয়াদি নাও হতে পারে।
দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ প্রথমটির চেয়ে বেশি মারাত্মক হবে—এমন ধারণা নিয়ে কাজ করছে ব্রিটিশ সরকার।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
বাগেরহাটে আকস্মিক হাসপাতাল পরিদর্শন
পরিত্যক্ত ভবন ও শৌচাগারে স্যালাইন-ওষুধ, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
বাগেরহাটে আকস্মিক হাসপাতাল পরিদর্শন
পরিত্যক্ত ভবন ও শৌচাগারে স্যালাইন-ওষুধ, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
আইসিডিডিআর,বি-র গবেষণা
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তার, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের দুজন স্বাস্থ্যকর খাদ্য কেনায় সামর্থ্যহীন
বাগেরহাটে আকস্মিক হাসপাতাল পরিদর্শন
পরিত্যক্ত ভবন ও শৌচাগারে স্যালাইন-ওষুধ, ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
আইসিডিডিআর,বি-র গবেষণা
আইসিইউতে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ার বিস্তার, মৃত্যুহার ৯০ শতাংশের বেশি
বিশ্ব আইভিএফ দিবসের আলোচনায় বক্তারা
প্রতি ছয় দম্পতির একটি বন্ধ্যত্বে ভুগছে, দেশে সহজলভ্য আধুনিক চিকিৎসা
জাতিসংঘের প্রতিবেদন
বাংলাদেশে প্রতি পাঁচজনের দুজন স্বাস্থ্যকর খাদ্য কেনায় সামর্থ্যহীন
ছাত্র নির্যাতনে সম্পৃক্ততা
সিওমেক হাসপাতালে সাবেক ছাত্রলীগ সভাপতির পদায়ন বাতিল