২৮ অক্টোবর, ২০২০ ০২:৪৭ পিএম

‘করোনাকালীন সময়ে সশস্ত্রবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছেন’

‘করোনাকালীন সময়ে সশস্ত্রবাহিনী দৃষ্টান্ত স্থাপন করেছেন’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা - ছবি - সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বাংলাদেশের উন্নয়নের কাজে, যেকোনো দুর্যোগে, দুর্বিপাকে আমাদের সশস্ত্রবাহিনী বিশাল ভূমিকা রেখে যাচ্ছে। বিশেষ করে এই করোনাকালীন সময়েও যেভাবে তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন, আমাদের সশস্ত্রবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে তাদের সেবা করে বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করেছেন।’

বুধবার (২৮ অক্টোবর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেনাবাহিনীর আটি ইউনিট/সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের ভরসা ও বিশ্বাসের প্রতীক। সেভাবেই মানুষের আস্থা অর্জন করে আপনাদের এগিয়ে যেতে হবে। দেশ ও জাতির প্রতি আপনাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং দেশ মাতৃকার প্রতি ভালোবাসা নিয়ে আপনারা আপনাদের স্ব স্ব দায়িত্ব পালন করবেন সেটাই আমরা চাই।’

শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন সরকার গঠন করি, তখন এ দেশে দারিদ্র্যের হার ছিল ৪০ ভাগ। তা আমরা ২০ ভাগে নামিয়ে এনেছি। আমাদের লক্ষ্য বাংলাদেশ সম্পূর্ণ দারিদ্র্যমুক্ত হবে। ২০২১ সালে আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। ২০২০ জাতির পিতার জন্মশতবার্ষিকী, এরমধ্যেই আমরা আমাদের দেশকে উন্নত করতে নানা পরিকল্পনা নিয়েছিলাম। করোনাভাইরাসের কারণে হয়তো সেটা কিছুটা স্থবির হয়ে গেছে। তারপরও আমাদের অগ্রযাত্রা অব্যাহত রাখার জন্য আমরা সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশআল্লাহ আমরা সফল হবো।’

প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সেনাবাহিনীর ভূমিকারও প্রশংসা করে বলেন, ‘করোনাভাইরাস বিষয়ে জনসচেতনতা সৃষ্টির জন্য সেনাবাহিনীর সদস্যরা প্রশংসিত।’

তিনি বলেন, ‘যে কোনো ব্যাটালিয়ন বা বাহিনীর কোনো ইউনিটের জাতীয় পতাকা পাওয়া সম্মানের ও গর্বের বিষয়।’

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ পটুয়াখালীর লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্ট থেকে এই অনুষ্ঠানে বক্তব্য দেন। 

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক