বিশ্বে করোনায় মৃত্যু ১০ লাখ ৬৮ হাজার
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আজ শনিবার (১০ অক্টোবর) পর্যন্ত ১০ লাখ ৬৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে। আজ দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) এমন খবর দিয়েছে।
জেএইচইউ হালনাগাদ তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু ১০ লাখ ৬৮ হাজার ৬০ জন। এ ছাড়া সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার ৪৩ জন।
বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত ৭৬ লাখ ৬৪ হাজার ৮৮ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন এবং মৃতের সংখ্যা পৌঁছেছে ২ লাখ ১৩ হাজার ৭৭২ জনে।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এশিয়ার বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ভারতে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ লাখ ৭৯ হাজার ৪২৩ জনে।
দক্ষিণ এশিয়ার এ দেশটিতে শনিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৭ হাজার ৪১৬ জনে।
সংক্রমণের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে ৫০ লাখ ৫৫ হাজার ৮৮৮ জন শনাক্ত হয়েছেন। মৃত্যুর হারে দেশটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। করোনা সংক্রমণে ব্রাজিলে ১ লাখ ৪৯ হাজার ৬৩৯ জন মারা গেছেন।
জন্স হপকিনসের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দিক থেকে বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। দেশে ৩ লাখ ৭৫ হাজার ৮৭০ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৫ হাজার ৪৭৭ জন।
এদিকে বিশ্বজুড়ে গতকাল পর্যন্ত এক দিনে ৩ লাখ ৩৮ হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, যা এক দিনে নতুন করোনা শনাক্তের রেকর্ড। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
বরিশালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় উদ্বেগ
রোগীর চাপের মধ্যেও সেবা দেন চিকিৎসক- স্বাস্থ্যকর্মীরা, তাদের ওপর হামলা উদ্বেগজনক: ডা. রফিকুল ইসলাম
এফসিপিএসে নতুন নীতিমালা
‘মেধাক্রমের ভিত্তিতে ভাতা সীমাবদ্ধ হলে প্রশিক্ষণার্থীরা আর্থিক অনিশ্চয়তায় পড়বেন’
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি
ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন