দেশে করোনায় মৃত সাড়ে পাঁচ হাজার
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। ভাইরাসটিতে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫০০ জনে। এ সময় আরও এক হাজার ২০৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত করা হয়েছে।
আজ শনিবার (১০ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নতুন করে প্রাণ হারানো ২৩ জনের মধ্যে পুরুষ ১৫ ও নারী ৮ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১০৯টি পরীক্ষাগারে ১০ হাজার ৬৭৩টি নমুনা সংগ্রহ হয়। পরীক্ষা হয়েছে ১০ হাজার ৮৫৯টি। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২০৩ জন। এতে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৭৭ হাজার ৭৩ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৬১ হাজার ৫২৮টি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৪৫৩ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৯১ হাজার ৩৬৫ জনে।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। বাংলাদেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪