করোনার সেকেন্ড ওয়েভ মোকাবেলায় বিশেষজ্ঞরা কী বলছেন?
মেডিভয়েস ডেস্ক: করোনাভাইরাস মোকাবেলা নিয়ে বেশ ভালো একটা অভিজ্ঞতা সরকার, স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট সবার হয়েছে বলে মনে করেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।
তিনি বলেন, ‘রোগী সামলানো, ভাইরাস পরীক্ষাসহ প্রস্তুতির একটি বড় অভিজ্ঞতা হয়েছে, যার ভিত্তিতে কাঠামোও তৈরি হয়েছে। এমনকি ভাইরাসের আঘাতের পর একটা নির্দিষ্ট সময় পরেই বেশিরভাগ রোগী ভালো হন কিংবা পরেও কিছু চিকিৎসার দরকার হয় এসব বিষয়ে অভিজ্ঞতা হয়ে গেছে।’
তিনি বলেন, ফিল্ড হাসপাতাল হয়েছে অনেকগুলো যেগুলো সব হয়তো সেভাবে কাজে লাগেনি কিন্তু সেগুলো আছে।
পাশাপাশি বিপুল সংখ্যক স্বাস্থ্যকর্মীর প্রশিক্ষণ হয়েছে এবং মানুষেরও আস্থা এসেছে।
‘এগুলোর ভিত্তিতেই সেকেন্ড ওয়েভ মোকাবেলায় সরকার পদক্ষেপ নিতে পারে। তবে এরপরেও সংক্রমণ প্রতিরোধে কমিউনিটিভিত্তিক বিনিয়োগ বাড়ানোর দিকে এখনি দৃষ্টি দেওয়া দরকার বলে আমি মনে করি’, যোগ করেন ডা. মুশতাক হোসেন।
প্রসঙ্গত বাংলাদেশে এ পর্যন্ত কোভিড ১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে ৫ হাজার ৪৪ জন, আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন।
স্বাস্থ্য বিভাগের হিসাবে এ পর্যন্ত সুস্থ হয়েছে মোট এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৬২ হাজার ৯৫৩ জন।
সূত্র: বিবিসি বাংলা
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪