প্রাথমিক বিদ্যালয় খোলার প্রস্তুতি শুরুর নির্দেশ
মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যবিধি মেনে করোনা পরিস্থিতির মধ্যেই সকল সরকারি প্রথমিক বিদ্যালয় খোলার প্রস্ততি নেওয়ার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে সকল প্রাথমিক বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা প্রণয়ন করা হয়েছে। বিদ্যালয় পুনরায় চালুর আগে অনুমোদিত নির্দেশিকার আলোকে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন। এ অবস্থায় করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় পুনরায় চালুর নির্দেশিকা স্কুল পর্যায়ে প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।
একই সঙ্গে প্রস্তুতি প্রক্রিয়ার অংশ হিসেবে মন্ত্রণালয়ের সব পদক্ষেপ পােস্টার, লিফলেট তৈরি করে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করতে বলা হয়েছে। এর একটি খসড়াসহ উপস্থাপন করতে অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে বিদ্যালয় খোলার আগে স্বাস্থ্য নিরাপত্তামূলক ৫০টিরও বেশি নির্দেশনা জারি করবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এসব নির্দেশনা মেনে প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালিত হবে।
প্রসঙ্গত, করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় গত ১৭ আগস্ট থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। একই সময়ে গত ২৬ মার্চ থেকে সারা দেশের সকল অফিস আদালত বন্ধ ঘোষণা করা হয়। দেশে সার্বিকভাবে লকডাউন ঘোষণা করা হয়। পরে লকডাউন বাতিল এবং সকল অফিস ও ব্যবসায় প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪