০৮ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৫৮ পিএম

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২

করোনায় আরও ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯২

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার হাজার ৫৫২ জনে। এ সময়ে নতুন করে আরও এক হাজার ৮৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। 

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে সারাদেশের ৯৩টি পরীক্ষাগারের নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে বলা হয়, এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১৪২টি নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ৯৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। ফলে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ৫৯ হাজার ৬৯৭টি। এতে নতুন করে আরও এক হাজার ৮৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ ২৯ হাজার ২৫১ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা ৩৬ জনের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১৭ জন নারী রয়েছেন। এদের মধ্যে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং ১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে মধ্যে দশোর্ধ্ব দুই, ত্রিশোর্ধ্বে দুই, চল্লিশোর্ধ্ব চার, পঞ্চাশোর্ধ্ব ছয় এবং ষাটোর্ধ্ব ২২ জন রয়েছেন। এ পর্যন্ত করোনায় মোট মৃতের পুরুষ তিন হাজার ৫৫৩ (৭৮ দশমিক ০৫ শতাংশ) এবং নারী ৯৯৯ জন (২১ দশমিক ৯৫ শতাংশ)।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ২৩৬ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ২৭ হাজার ৮০৯ জনে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৬৪ ভাগ এবং এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৮৪ ভাগ। মোট রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৯ দশমিক ১৯ ভাগ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৮ ভাগ।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ২ কোটি ৭৩ লাখের অধিক মানুষ। মৃতের সংখ্যা আট লাখ ৯৩ হাজার ২১। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ২ কোটি মানুষ। বাংলাদেশে প্রথাম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়ে গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে
হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সংবাদ সম্মেলনে আহ্বান

হাসপাতালে শয্যার সঙ্গে জনবল, অবকাঠামো, প্রশাসনিক সক্ষমতাও বাড়াতে হবে

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক