করোনায় ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬১ বছর।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ডা. চৌধুরীর করোনা উপসর্গ দেখা দিলে গত ২ আগস্ট বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা দেন। পরদিন তার দেহে করোনা শনাক্ত করা হয়। এরপর তিনি বাড়িতে থেকেই চিকিৎসা গ্রহণ করছিলেন। কিন্তু শারীরিকভাবে কিছুটা অসুস্থতা অনুভব করলে তাকে ৫ আগস্ট বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থা আরও খারাপ হলে তাকে মুগদা মেডিকেল কলেজ এবং সর্বশেষ আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়। শনাক্তের ১৮ দিনের পর তিনি করোনা মুক্ত হলেও তার ফুসফুসের সংক্রামণ বেড়ে যায়। তাই তাকে হাসপাতালটিতে ভ্যান্টিলেশনে রাখা হয়। সেখানেই তিনি মারা গেছেন।
বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলা সদরের বাসিন্দা ডা. নির্মলেন্দু চৌধুরী রংপুর মেডিকেল কলেজের সপ্তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে সর্বশেষ তিনি ইনস্টিটিউট অব পাবলিক হেলথের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১৯ সালের ১৯ মার্চ তিনি চাকরি থেকে অবসরে যান।
তার মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। আজ এক শোক বার্তায় সংগঠনটি তাদের আজীবন সদস্য ডা. চৌধুরীর আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।
ডা. নির্মলেন্দু চৌধুরীর মৃত্যুতে মেডিভয়েস পরিবার শোকাহত।
-
০২ সেপ্টেম্বর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
০৪ মে, ২০২৬
-
২৯ এপ্রিল, ২০২৬
-
২০ এপ্রিল, ২০২৬