করোনার ওষুধ আবিষ্কারের দাবি
ভারতে আয়ুর্বেদিক চিকিৎসককে জরিমানা
মেডিভয়েস ডেস্ক: ভারতে করোনাভাইরাস প্রতিরোধে আয়ুর্বেদিক ওষুধ আবিষ্কারের দাবি করেছিলেন এক আয়ুর্বেদিক চিকিৎসক। পরে তার দাবির স্বপক্ষে সুস্পষ্ট প্রমাণ দিতে না পারায় আদালত তাকে ১০ হাজার টাকার জরিমানা করেছে।
শুক্রবার (২১ আগস্ট) ভারতের শীর্ষ আদালত তাকে এই জরিমানা করলো। হরিয়ানা রাজ্যের বাসিন্দা ওই আয়ুর্বেদিক চিকিৎসকের নাম ওম প্রকাশ বৈদ জ্ঞানতারা।
জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে আয়ুর্বেদিক ঔষধ আবিষ্কারের পর তার তৈরি ওষুধ দেশের করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হোক এমনটা চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে আদালতে তার দাবি পুরোপুরি মিথ্যা প্রমানিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।
ওই আয়ুর্বেদিক চিকিৎসকের দাবি, করোনার মতো মারণ রোগ সারানোর ওষুধ আবিষ্কার করেছেন তিনি। শুধু তাই নয় আরও একধাপ এগিয়ে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। বলেন, তার তৈরি ওষুধ করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করার নির্দেশ দেওয়া হোক স্বাস্থ্য বিভাগকে।
আদালতের তরফে থেকে জানানো হয়েছে, আদালতে যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং সেখানে তিনি যে দাবি করেছেন তা পুরোপুরি মিথ্যা। এবং এহেন দাবির কোনও ভিত্তি নেই। প্রত্যেকের জানা উচিত যে এই ধরনের বুজরুকি ভরা তথ্য নিয়ে আদালতে আবেদন করে সময় নষ্ট করার কোনও মানে হয় না। এরপরই আযুর্বেদিক ওষুধ ও শল্যচিকিৎসার ডিগ্রীপ্রাপ্ত ওই চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করে দেশের শীর্ষ আদালত।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪
সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে
সরকারি হাসপাতালে ১৭ আগস্টের মধ্যে পরিচ্ছন্নতা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা
হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ