২২ অগাস্ট, ২০২০ ১১:৪০ এএম

করোনা নিয়েই প্রতিবাদ সভায় সাংসদ সাহিদুজ্জামান

করোনা নিয়েই প্রতিবাদ সভায় সাংসদ সাহিদুজ্জামান

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েও অর্ধশতাধিক নেতা–কর্মী নিয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভায় যোগ দিয়েছেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।

শুক্রবার (২১ আগস্ট) রাত ৯টায় গাংনী পৌর শহরের থানা পাড়া সড়কে সাংসদের ভাড়া বাসার সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে সাংসদ সাহিদুজ্জামান উপস্থিত থেকে বক্তব্য দেন।

জানা গেছে, সাংসদ সাহিদুজ্জামানের স্ত্রী লাইলা আরজুমান, ছেলে সাদিউজ্জামান সাইফ ও সামিউজ্জামান সামি করোনা পজিটিভ। এছাড়াও তাঁর ব্যক্তিগত গাড়িচালক শামীম পারভেজ, ব্যক্তিগত সহকারী সবুজ আহমেদ, সহকারী রাশেদ রাইহানেও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এ প্রসঙ্গে জেলা সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেন, সাংসদ মোহাম্মদ সাহিদুজ্জামান সপরিবারে করোনায় সংক্রমিত হয়েছেন। তাঁর বাসভাবন লকডাউন করা হয়েছে ১৪ দিনের জন্য। সাংসদ দায়িত্বশীল হয়ে লকডাউন না মানলে কী করার আছে!

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শাহনেওয়াজ বলেন, সাংসদ সাহিদুজ্জামানের বাসা লকডাউন করার মাত্র ৯ দিন হয়েছে। দায়িত্বশীল ব্যক্তিদের সরকারি নির্দেশনা মানা উচিত।

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক