২২ অগাস্ট, ২০২০ ০১:০৪ পিএম
করোনার ওষুধ আবিষ্কারের দাবি

ভারতে আয়ুর্বেদিক চিকিৎসককে জরিমানা

ভারতে আয়ুর্বেদিক চিকিৎসককে জরিমানা

মেডিভয়েস ডেস্ক: ভারতে করোনাভাইরাস প্রতিরোধে আয়ুর্বেদিক ওষুধ আবিষ্কারের দাবি করেছিলেন এক আয়ুর্বেদিক চিকিৎসক। পরে তার দাবির স্বপক্ষে সুস্পষ্ট প্রমাণ দিতে না পারায় আদালত তাকে ১০ হাজার টাকার জরিমানা করেছে।

শুক্রবার (২১ আগস্ট) ভারতের শীর্ষ আদালত তাকে এই জরিমানা করলো। হরিয়ানা রাজ্যের বাসিন্দা ওই আয়ুর্বেদিক চিকিৎসকের নাম ওম প্রকাশ বৈদ জ্ঞানতারা।

জানা গেছে, করোনাভাইরাস প্রতিরোধে আয়ুর্বেদিক ঔষধ আবিষ্কারের পর তার তৈরি ওষুধ দেশের করোনা রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা হোক এমনটা চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। পরে আদালতে তার দাবি পুরোপুরি মিথ্যা প্রমানিত হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে আদালত।

ওই আয়ুর্বেদিক চিকিৎসকের দাবি, করোনার মতো মারণ রোগ সারানোর ওষুধ আবিষ্কার করেছেন তিনি। শুধু তাই নয় আরও একধাপ এগিয়ে দেশের শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি। বলেন, তার তৈরি ওষুধ করোনা আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য ব্যবহার করার নির্দেশ দেওয়া হোক স্বাস্থ্য বিভাগকে।

আদালতের তরফে থেকে জানানো হয়েছে, আদালতে যে জনস্বার্থ মামলা দায়ের করেছেন এবং সেখানে তিনি যে দাবি করেছেন তা পুরোপুরি মিথ্যা। এবং এহেন দাবির কোনও ভিত্তি নেই। প্রত্যেকের জানা উচিত যে এই ধরনের বুজরুকি ভরা তথ্য নিয়ে আদালতে আবেদন করে সময় নষ্ট করার কোনও মানে হয় না। এরপরই আযুর্বেদিক ওষুধ ও শল্যচিকিৎসার ডিগ্রীপ্রাপ্ত ওই চিকিৎসককে ১০ হাজার টাকা জরিমানা করে দেশের শীর্ষ আদালত।

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও