নভেম্বরে করোনা ভ্যাকসিনের অনুমোদন: যুক্তরাষ্ট্র
মেডিভয়েস ডেস্ক: যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে সম্ভাব্য যে কোনও ভ্যাকসিন আগামী নভেম্বর বা ডিসেম্বরে অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন দেশটির ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথের প্রধান ফ্রান্সিস কলিন্স। তবে এর আগে কোনও ভ্যাকসিনের অনুমোদন পাওয়ার সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
খবরে ফ্রান্সিস কলিন্স জানান, বৈজ্ঞানিকভাবে বিবেচনা করলে অক্টোবরের আগে এফডিএ’র অনুমোদনের সুযোগ দেখি না। ট্রাম্প প্রশাসনের অপারেশন ওয়ার্প স্পিডের আওতায় থাকা ভ্যাকসিনগুলোর বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালের কথা বিবেচনা করলে নভেম্বর বা ডিসেম্বরের আগে নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সবুজ সংকেত পাওয়ার সম্ভাবনা নেই।
তিনি বলেন, ১০ হাজার মানুষের দেহে পরীক্ষাতেই ব্যাপক হারে ব্যবহারের জন্য ভ্যাকসিনের কার্যকারিতা ও সুরক্ষা সম্পর্কে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়। যুক্তরাষ্ট্র ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্বে ৩০ হাজার মানুষের দেহে পরীক্ষার জন্য উদ্যোগ নিয়েছে।
মার্কিন কর্মকর্তা আশা প্রকাশ করেন, ট্রাম্প প্রশাসনে অর্থায়নকৃত ছয়টির মধ্যে যে কোনও একটি ভ্যাকসিন এই বছরের শেষের দিকে কার্যকর ও নিরাপদ বলে প্রমাণিত হবে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ৩ নভেম্বরের নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রে করোনা ভ্যাকসিন পাওয়া যেতে পারে।
-
২৫ অক্টোবর, ২০২৬
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
হৃদরোগ ইনস্টিটিউটে র্যালি ও আলোচনা
জাতীয় রক্তনালি দিবসে মেডিকেলগুলোতে ভাস্কুলার সার্জারি বিভাগ চালুর আশ্বাস
জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস
রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর