ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী করোনায় আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী। আজ সোমবার (১০ আগস্ট) এক টুইট বার্তায় নিজের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
টুইট বার্তায় প্রণব মুখার্জী বলেন, ‘আমি কোভিড-১৯য়ে আক্রান্ত হয়েছি। অন্য কাজে হাসপাতালে যাওয়ার পর করোনা পজিটিভ ধরা পড়েছে।’
এ অবস্থায় গত সপ্তাহে তাঁর সংস্পর্শে আসা সকলকে সেলফ আইসোলেশনে থাকা এবং কোভিড-১৯ পরীক্ষা করার জন্য ওই টুইট বার্তায় অনুরোধ জানিয়েছেন তিনি।
২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণব মুখার্জী।
তিনি ছাড়াও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ আরও বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।
করোনা মহামারীর নতুন এপিসেন্টার হতে যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত সবচেয়ে বেশি আক্রান্ত। দেশটিতে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এছাড়া নতুন করে আরও ৬২ হাজারের বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। গত কয়েকদিন ধরেই ৬০ হাজারের বেশি সংক্রমণ ধরা পড়েছে।
ভারতে বর্তমানে করোনার অ্যাকটিভ কেস ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে এক হাজার সাতজনের। ফলে এখন পর্যন্ত মারা গেছে ৪৪ হাজার ৩৮৬ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র মতে, ১৫ লাখ ৩০ হাজারের বেশি মানুষ ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে। দেশটিতে সুস্থতার হার ৬৯ দশমিক ৩৩ ভাগ।
-
০৯ অগাস্ট, ২০২৬
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ
দুর্নীতির অভিযোগে ওএসডি
মিটফোর্ডের নতুন উপপরিচালকের পদায়ন স্থগিত চায় এনডিএফ