তারকা দম্পতি রামেন্দু ও ফেরদৌসি মজুমদার করোনায় আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: তারকা দম্পতি ও নাট্য ব্যক্তিত্ব রামেন্দু ও ফেরদৌসি মজুমদার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) রামেন্দু মজুমদার নিজেই স্ত্রীসহ করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৪ জুলাই ফেরদৌসী মজুমদার জ্বরে আক্রান্ত হন। পরে তার মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে ১৮ জুলাই পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই তিনি আইসোলেশনে রয়েছেন।
রামেন্দু মজুমদার আরও বলেন, তার স্ত্রীর করোনা ধরা পড়ার এক সপ্তাহ পর তারও জ্বর ও অন্যান্য উপসর্গ দেখা দেয়। তখন তিনিও করোনা পরীক্ষা করান এতে তারও পজিটিভ ফল আসে। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত তারা দুজনই সুস্থ আছেন এবং সবাই দুশ্চিন্তা করবে বলে কাউকে আগে জানানো হয়নি বলেও জানিয়েছেন একুশে পদকপ্রাপ্ত এই নাট্য ব্যক্তিত্ব।
প্রসঙ্গত, কয়েক দশক ধরে এদেশের মঞ্চনাটক জগতের জনপ্রিয় নাম রামেন্দু ও ফেরদৌসী মজুমদার। মঞ্চের পাশাপাশি টেলিভিশন ও চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই তারকা দম্পতি।শিল্পকলায় অবদানের জন্য ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) সভাপতি রামেন্দু মজুমদারকে সরকার ২০০৯ সালে একুশে পদকে ভূষিত করে। ফেরদৌসী মজুমদার তার বিশেষ অবদানের জন্য একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন।
-
১৫ জুলাই, ২০২৬
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪