০৭ অগাস্ট, ২০২০ ০৯:৪৩ পিএম

পাকিস্তানে মেডিকেলের প্রফেশনাল পরীক্ষা শুরু

পাকিস্তানে মেডিকেলের প্রফেশনাল পরীক্ষা শুরু

মেডিভয়েস ডেস্ক: কোভিড-১৯ এর কারণে বন্ধ হয়ে যাওয়া শিক্ষা কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনছে পাকিস্তান৷ তারই অংশ হিসেবে দেশটিতে অনুষ্ঠিত হচ্ছে মেডিকেল শিক্ষার্থীদের প্রফেশনাল পরীক্ষা৷

করোনা পরিস্থিতির শুরুর দিক থেকে অবস্থা খারাপের দিকে যেতে থাকে দক্ষিণ এশিয়ার এই দেশটিতে। ফলে জারি করা হয় লকডাউন৷ এরই ধারাবাকি বন্ধ ঘোষণা করা হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান৷ বন্ধ হয়ে যায় মেডিকেল কলেজগুলোর সকল প্রফেশনাল পরীক্ষা৷ তবে শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষা বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখে দেশটি৷ 

সূত্র মতে, গত প্রায় এক মাস ধরে পাকিস্তানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার সন্তোষজনকভাবে কমে এসেছে৷ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে করোনা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সবচেয়ে সফল পাকিস্তান৷ আর এর সুবাদে 
শিক্ষা কার্যক্রমে ফিরছে দেশটি৷ এর আগে দেশটির অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক করতে ঈদুল ফিতরের পর উঠিয়ে নেওয়া হয় লকডাউন৷ তবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে৷ 

এবার ঈদুল আযহার পর শুরু হয়েছে প্রফেশনাল পরীক্ষা৷ 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হচ্ছে এসব পরীক্ষা৷ পরীক্ষার হলে প্রবেশের পূর্বে সকল পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে৷ আসনে বিন্যাসেও রাখা হয়েছে পর্যাপ্ত দূরত্ব৷ 

এ প্রসঙ্গে খায়বার মেডিকেল কলেজের ডিন প্রফেসর ডা. মেহমুদ আওরঙ্গজেব গণমাধ্যমকে জানান, ‘ইতোমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে৷ পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে৷ এখন শিক্ষার্থীদের সময়৷ তাদের শিক্ষা জীবন যেন আর প্রলম্বিত না হয়, সেটি বিবেচনায় আমরা পরীক্ষা অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছি৷ তবে স্বাস্থ্যগত বিষয়টিকে মাথায় রেখে সব ব্যবস্থা নেয়া হয়েছে৷’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিশ্ব প্রিম্যাচুরিটি দিবসে ডা. শাওলীর আবেগঘন পোস্ট

অপরিণত শিশু হিসেবে জন্ম নেওয়া হাসপাতালেই সহযোগী অধ্যাপক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও