প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি করোনায় আক্রান্ত
মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. ফসিউল্লাহ। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে এবং বর্তমানে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
আজ শুক্রবার (৭ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম আল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বেশ কয়েকদিন ধরে অধিদপ্তরের পরিচালকের করোনার উপসর্গ দেখা দেওয়ায় তিনি তার করোনা পরীক্ষা করান। এতে তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি বাসায় থেকে চিকিৎসা গ্রহণ করছেন। এ সময় সচিব শিক্ষা ডিজির সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।
এদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের করোনা সম্পর্কিত সর্বশেষ তথ্য মতে, এ পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ৬৫৮ কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থী করোভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ১৬ জন। আক্রান্তদের মধ্যে শিক্ষক ৫০৪, কর্মকর্তা ৮৪, কর্মচারী ৪৮ এবং ২২ শিক্ষার্থী রয়েছেন। তবে সংশ্লিষ্টদের দাবি এ সংখ্যা আরও বেশি।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪