২৯ জুলাই, ২০২০ ০৪:১৩ পিএম

স্বাস্থ্য খাতে আস্থা ফিরিয়ে আনতে কাজ চলছে: স্বাস্থ্য ডিজি

স্বাস্থ্য খাতে আস্থা ফিরিয়ে আনতে কাজ চলছে: স্বাস্থ্য ডিজি

মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরারস চলাকালে হাসপাতালগুলোর একের পর এক অনিয়ম সামনে আসায় আস্থার সংকটে পরেছে দেশের স্বাস্থ্য খাত। এ অবস্থায় দায়িত্ব নেওয়ার পর থেকেই এ খাতে জনগনের আস্থা ফেরাতে কাজ করছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম।

আজ বুধবার (২৮ জুলাই) রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় অধিদপ্তরের হাসপাতাল বিভাগের পরিচালক ডা. ফরিদ হোসেন তার সঙ্গে ছিলেন।

স্বাস্থ্য ডিজি বলেন, করোনায় নানা অনিয়মের ফলে হাসপাতালের উপর মানুষের আস্থার সংকট দেখা দিয়েছে। হাসপাতালের উপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে অধিদপ্তর কাজ করছে। এ লক্ষ্যে অধিদপ্তর নতুনভাবে পুনর্গঠন করা হয়েছে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় দেশের প্রথম করোনা ডেডিকেটেড হাসপাতালটির চিকিৎসক ও রোগীদের সাথে কথা বলেন তিনি। হাসপাতালের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজ নেন এবং হাসপাতালটির সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন ডা. খুরশীদ আলম।

হাসপতাল কতৃপক্ষ জানায়, তারা করোনা রোগীদের সেবায় সর্বাত্মক কাজ করে যাচ্ছেন। গত দুই সপ্তাহে হাসপতালটিতে রোগীর সংখ্যা তুলনামূলক কম বলেও জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য অধিদপ্তর
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক