২৪ জুলাই, ২০২০ ০৬:৫৬ পিএম
করোনার ভ্যাকসিন ক্রয়

লাতিন ও ক্যারিবীয় দেশগুলোকে ১০০ কোটি ডলার ঋণ দেবে চীন

লাতিন ও ক্যারিবীয় দেশগুলোকে ১০০ কোটি ডলার ঋণ দেবে চীন

মেডিভয়েস ডেস্ক: লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে নিজেদের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সঙ্গে ভ্যাকসিন পেতে দেশগুলোকে ১০০ কোটি ডলার ঋণ দেবে বেইজিং।

গত ২২ জুলাই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে এ ঘোষণা দেন। 

মেক্সিকো সরকারের এ সংক্রান্ত এক বিবৃতির বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ‘বৈঠকে ওয়াং ই বলেছেন, চীন করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি করলে বিশ্বের সব দেশ সেটি পাবে।’

এতে অংশ নেন আর্জেন্টিনা, বার্বাডোজ, চিলি, কলম্বিয়া, কোস্টা রিকা, কিউবা, দ্য ডোমিনিক্যান রিপাবলিক, ইকুয়েডর, পানামা, পেরু, ত্রিনিদাদ, টোবাগো ও উরুগুয়ের প্রতিনিধি ও মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার অংশ হিসেবে চীনের চলমান বিভিন্ন প্রকল্পের তালিকা তুলে ধরেন ওয়াং ই।

বর্তমানে করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে লাতিন আমেরিকা। এই অঞ্চলের ব্রাজিল, মেক্সিকো এবং পেরু বর্তমানে বিশ্বে করোনায় মৃত্যুর শীর্ষ দশ দেশের তালিকায় রয়েছে।

চীন এমন এক সময় করোনা ভ্যাকসিনের পাশাপাশি লাতিন ও ক্যারিবীয় দেশগুলোকে এ ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিল, যখন বিশ্বের চিরবৈরী প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চরম উত্তেজনা তৈরি হয়েছে। লাতিন ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে ঐতিহাসিকভাবেই যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের পররাষ্ট্রনীতি রয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও