ব্রাহ্মণবাড়িয়া মেডিকেলে করোনা পরীক্ষায় জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক
মেডিভয়েস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস পরীক্ষায় লাগবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এছাড়াও অন্য জেলার রোগীদের এ পরীক্ষায় বধ্যতামূলকভাবে সিভিল সার্জনের অনুমতিপত্র আনতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি এ প্রতিষ্ঠানটি।
এতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে করোনাভাইরাস সংক্রমণ পরীক্ষা করার জন্য নমুনা দেয়ার সময় জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আনতে হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্যতীত অন্যান্য জেলার বাসিন্দাগণকে পরীক্ষা করতে হলে নিজ নিজ জেলার সিভিল সার্জনের অনুমতিপত্র সঙ্গে আনতে হবে।’
তবে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ জানান, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের করোনা পরীক্ষায় এ ধরণের কোন নিয়মের ব্যাপারে তার জানা নেই। এছাড়া করোনা পরীক্ষায় জাতীয় পরিচয়পত্র আনার কোন নিয়ম নেই। তবে শুধুমাত্র বিদেশগামীদের করোনাভাইরাস পরীক্ষার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সাথে আনতে হয় বলে জানিয়েছেন তিনি।
এর আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ৫০ জন কর্মচারী-শ্রমিকের নমুনা পরীক্ষার ঘটনায় বিতর্কের মুখে পড়ে প্রতিষ্ঠানটি। সরকারি অনুমোদন ছাড়া অবৈধ উপায়ে নমুনা সংগ্রহ ও ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে মামলা হয় হাসপাতালটির বিরুদ্ধে। গত ৮ জুলাই দায়ের হওয়া ওই মামলায় আসামী করা হয় হাসপাতালটির মালিক আব্দুল ওহাব এবং চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদসহ হাসপাতাল পরিচালনায় নিয়োজিতদের।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪