ক্রিকেটার সাকিবের মা করোনাভাইরাসে আক্রান্ত
মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা শিরিন রেজা। এর আগে গত ১৯ জুলাই তার বাবা মশরুর রেজাও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) মাগুরার সিভিল সার্জন প্রদীপ কুমার সাহা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাকিব আল হাসানের মা গত দুইদিন আগে জ্বরে আক্রান্ত হলে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়। সে পরীক্ষার রিপোর্টে আজ তার করোনা পজিটিভ এসেছে। এর আগে সাকিবের বাবাও করোনায় আক্রান্ত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তবে তারা উভয়ই সুস্থ আছেন জানিয়ে তিনি আরও বলেন, তারা দুইজনই মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে হোম আইশোলেশনে আছেন। তারা একই বাড়িতে অবস্থান করছেন। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা নিশ্চিতদ করা হয়েছে।
প্রসঙ্গত, সাকিব আল হাসান বর্তমানে স্ত্রী সন্তানসহ দেশের বাইরে আছেন। তবে তার মা-বাবা তাদের পৈত্তিক নিবাস মাগুরায় অবস্থায় করছেন। জেলাটিতে ২৮ ঘণ্টায় নয় জনসহ মোট ৩৫৫ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে আট জন মারা গেছেন। তবে এখন পর্যন্ত মোট ১৭৫ জন সুস্থ হয়েছেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪