২৩ জুলাই, ২০২০ ০৪:৫৮ পিএম

খুলনা মেডিকেলে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

খুলনা মেডিকেলে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ‘চিরঞ্জীব মুজিব’ নামে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। আজ বৃস্পতিবার (২৩ জুলাই) মেডিকেল কলেজের একাডেমিক ভবনের সামনে এ ম্যুরাল উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের (খুসিক) মেয়র এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আবদুল খালেক। 

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দারসহ অন্যান্য শিক্ষক ও চিকিৎসকগণ। 

এ সময় খুলনা মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ জানান, ‘চিরঞ্জীব মুজিব’ ম্যুরালের উদ্বোধনের ফলে মেডিকেলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে।

ম্যুরালটি নির্মাণ করেছেন ভাস্কর পার্থ প্রতীম সাহা। 

এদিকে কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষ রোপণ করেছেন খুসিক মেয়র তালুকদার আবদুল খালেক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত