২০ জুলাই, ২০২০ ০২:৫০ পিএম

করোনায় ঝরলো আরও ৫০ প্রাণ, শনাক্ত ২৯২৮

করোনায় ঝরলো আরও ৫০ প্রাণ, শনাক্ত ২৯২৮

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫০ জনের প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ৬৬৮ জনে। এ সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন আরও ২ হাজার ৯২৮ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭ হাজার ৮৫৩ জনে।

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩২৯ টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আগের কিছুসহ মোট ১৩ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন পরীক্ষায় আরও ২ হাজার ৯২৮ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২ লাখ ৭ হাজার ৮৫৩ জনে। গত ২৪ ঘণ্টায় মধ্যে মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৬৬৮ জনের। 

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯১৪ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ১৩ হাজার ৫৫৬ জনে।

এ সময় মৃতদের তথ্য তুলে ধরে ডা. নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় যে ৫০ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৫ জন এবং নারী ১৫ জন। মৃতদের ১০ বছরের বেশি বয়সী একজন, ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব ১১ জন, পঞ্চাশোর্ধ্ব নয়জন, ষাটোর্ধ্ব ২০ জন, সত্তরোর্ধ্ব চারজন, ৮০ বছরের বেশি বয়সী দুইজন ও ৯০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। তাদের ২১ জন ঢাকা বিভাগের, সাতজন চট্টগ্রাম, পাঁচজন রাজশাহী, ১০ জন খুলনা, দুজন রংপুর বিভাগের, তিনজন সিলেট বিভাগের এবং দুজন বরিশাল বিভাগের।

প্রসঙ্গত, দেশে প্রথম করোনাভাইরাসের রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর থেকে ক্রমাগত বেড়ে চলেছে এর সংখ্যা। দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ সাত হাজার ৪৫৩ জন। এতে প্রাণ হারিয়েছেন দুই হাজার ৬৬৮ জন। সুস্থ হয়েছেন এক লাখ ১৩ হাজার ৫৫৮ জন।  

এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এরপর তা পৃথিবীজুড়ে মহামারীতে রূপ নেয়। ভাইরাসটিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লাখ। মৃতের সংখ্যা ছয় লাখ ৬ হাজার। সুস্থ হয়েছেন ৮১ লাখ ৩৪ হাজার ৭৪৭ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক