২০ জুলাই, ২০২০ ০৫:১০ পিএম

করোনা পরীক্ষায় কীটের সংকট নেই: স্বাস্থ্য সচিব

করোনা পরীক্ষায় কীটের সংকট নেই: স্বাস্থ্য সচিব

মেডিভয়েস রিপোর্ট: দেশে করোনা পরীক্ষায় কোন সংকট নেই এবং পরিস্থিতি বিবেচনায় করোনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাণলয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান। 

আজ সোমবার (২০ জুলাই) সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন মিটিং প্লাটফর্ম ‘তড়ড়স’ এর মাধ্যমে জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটিরর এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যসেবা সচিব বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বর্তমানে প্রায় ৩ লক্ষ করোনা পরীক্ষার কীট মজুদ রয়েছে। এরপরও আরও কীট আমদানী কার্যক্রমও অব্যাহত রয়েছে। প্রতিদিন ১০ হাজার করে পরীক্ষা করতে থাকলে মজুদকৃত কীট দিয়েই আরও অন্তত একমাস চালানো যাবে। এর মধ্যে নিশ্চয়ই আমরা আরও কিছু কীট আমদানী করতে সক্ষম হবো। সুতরাং দেশে করোনা পরীক্ষায় কোনো সংকট নেই। করোনা পরীক্ষা বৃদ্ধিতে আরও উদ্যোগ নেয়া হবে।

করোনার ভ্যাকসিন আবিস্কার হলে সবার আগে তা বাংলাদেশে আসবে জানিয়ে সচিব আরও বলেন, যুক্তরাজ্য, চীনসহ অনেক দেশই ভ্যাকসিন আবিস্কারের দ্বারপ্রান্তে রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী যেসব দেশের মাথাপিছু আয় ৪ হাজার ডলারের নীচে সেসব দেশ এই ভ্যাকসিন বিনামূল্যে পাবে। যেহেতু বাংলাদেশের মাথাপিছু আয় ২ হাজার মার্কিন ডলারের কাছাকাছি সুতরাং বাংলাদেশে এই ভ্যাকসিন বিনামূল্যেই পেয়ে যাবে।

ভ্যাকসিন দেশে আসার পর  ক্রমান্বয়ে অন্তত ৮০ ভাগ মানুষের মধ্যে বিতরণের পরিকল্পনা করছে সরকার। একই সাথে ভ্যাকসিন আনার প্রক্রিয়া ও বিতরণের জন্যও সরকার যথার্থ পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা সচিব।

এ সময় জুম মিটিং অনলাইনে যুক্ত থেকে কমিটির সদস্যগণ তাঁদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন।

স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে কোনো ধরণের সমন্বয়হীনতা নেই উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।  আমরা সবাই এখন একযোগে দেশ সেবার কাজ করে যাচ্ছি।  

দেশে করোনা পরীক্ষা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিএসএমএমইউ এর উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, দেশে বর্তমানে করোনা টেস্টের পরিমান কমে গেছে। করোনা মোকাবেলা করতে পরীক্ষা সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। দেশে বর্তমান করোনা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

সভায় কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ্  করোনা টেস্ট সংখ্যা বৃদ্ধি করা, বিমান বন্দরে কাস্টমসে জরুরি চিকিৎসা সামগ্রী প্রবেশে শুল্ক ব্যবস্থা শিথিল করা, স্বাস্থ্য অধিদপ্তরে একজন জরুরি ফোকাল পয়েন্ট রাখা এবং সিএমএইচডিতে জরুরি কাজের সহজ ম্যাকানিজম তৈরিসহ টেকনিক্যাল পরামর্শক কমিটির নানা পরামর্শ তুলে ধরেন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : করোনাভাইরাস
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক