রিমান্ড শেষে কারাগারে ডা. সাবরিনা
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই রিপোর্ট দেয়ার অভিযোগে গ্রেপ্তার জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরীকে দুই দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২০ জুলাই) দুপুরে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুই দফা রিমান্ড শেষে দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে হাজির করে পুলিশ। তাকে রাখা হয় আদালতের হাজতখানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশর পরিদর্শক লিয়াকত আলী মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে তার আইনজীবী জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে হাকিম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে জেকেজি কার্যক্রমে ডা. সাবরিনা জড়িত এমন চূড়ান্ত তথ্য প্রমাণ পেয়েছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে দ্রুতই চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ সূত্র।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি ওয়ালিদ হোসেন বলেন, সাবরিনাকে রিমান্ডে নিয়ে আমরা জেকেজির জালিয়াতির সঙ্গে তার জড়িতের বিষয়ে সকল তথ্য পেয়েছি। খুব দ্রুতই চার্জশিট জমা দেয়া হবে।
এর আগে, গত ১৮ জুলাই করোনা টেস্ট নিয়ে জেকেজির প্রতারণার ঘটনায় ডা. সাবরিনা আরিফ চৌধুরীর বিরুদ্ধে তেজগাঁও থানায় দায়ের করা মামলাটির তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ১৩ জুলাই সাবরিনাকে আদালতে হাজির করে চারদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে, শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ১৭ জুলাই ফের দুই দিনের রিমান্ডে নেয়া হয় তাকে।
দুই দফা রিমান্ড শেষে সোমবার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকা মহানগর হাকিম আদালতে সাবরিনাকে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশর পরিদর্শক লিয়াকত আলী মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪