২০ জুলাই, ২০২০ ০১:২৬ পিএম

বিদেশগামীদের করোনা পরীক্ষা আজ শুরু

বিদেশগামীদের করোনা পরীক্ষা আজ শুরু

মেডিভয়েস রিপোর্ট: আকাশপথে বিদেশগামী বাংলাদেশী নাগরিকদের জন্য করোনাভাইরাস (কোভিড-১৯) নেগেটিভ সনদ বাধ্যতামূলক করেছে সরকার। আগামী ২৩ জুলাই থেকে এই আদেশ কার্যকর হবে। এ লক্ষ্যে আজ থেকে সরকার নির্ধারিত ১৬টি কেন্দ্রে করোনার নমুনা পরীক্ষার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২০ জুলাই) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই নমুনা সংগ্রহ করা হবে। ঢাকার সিভিল সার্জন অফিসের উদ্যোগে ঢাকায় অবস্থানরতদের মহাখালীর ডিএনসিসি মার্কেটে অবস্থিত অস্থায়ী কোভিড-১৯ আইসোলেশন কেন্দ্রে নমুনা সংগ্রহ সম্পন্ন করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ঢাকার বাইরে ১৩ জেলায় সংশ্লিষ্ট সিভিল সার্জনের তত্ত্বাবধানে সোমবার থেকেই নমুনা সংগ্রহ করা হবে। এক্ষেত্রে স্থান ও সময়সূচি সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন অফিস থেকে জানা যাবে। এছাড়া যেসব জেলায় নমুনা সংগ্রহ করা হবে সেগুলো হলো বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, নারায়ণগঞ্জ, খুলনা, কুষ্টিয়া, ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী, দিনাজপুর, রংপুর ও সিলেট।

গত ১২ জুলাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সভাপতিত্বে এক বিশেষ ভার্চুয়াল আন্ত:মন্ত্রণালয় সভায় বিদেশগামীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর ১৮ জুলাই এই সংক্রান্ত সরকারি নির্দশনার বিস্তারিত তথ্য এক বিজ্ঞপ্তিতে প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

এতে বলা হয়, বিদেশ গমনকারী যাত্রার ৭২ ঘণ্টার পূর্বে কোনো নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে। নমুনা দেয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকিট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।

কোভিড-১৯ পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত পৃথক বুথে তাদের নমুনা দেবেন।

নমুনা দেয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তি আবশ্যিকভাবে আইসোলেশনে থাকবেন।

বিদেশ যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেয়ার ক্ষেত্রে ৩৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪৫০০ টাকা ফি দিতে হবে।

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক