২৫ জুন, ২০২০ ০২:৩৪ পিএম

একদিনে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬ 

একদিনে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৪৬ 

মেডিভয়েস রিপোর্ট: প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ জনে। এছাড়াও এ সময়ে নতুন করে আরও ৩ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা এক লাখ ২৬ হাজার ৬০৬ জন। 

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৬৬টি ল্যাবে নমুনা পরীক্ষার করা হয়েছে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায়  সর্বোচ্চ ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ছয় লাখ ৭৮ হাজার ৪৪৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ৪১২ জনের দেহে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ ভাগ।

ডা. নসিমা আরও বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ২৮ জন হাসপাতালে, ১১ জন বাড়িতে মারা গেছেন।

এ সময় নতুন ১ হাজার ৮২৯ জনসহ মোট সুস্থ হয়েছেন ৫১ হাজার ৪৯৫ জন। এ পর্যন্ত রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ ভাগ, এবং মৃত্যুর হার ১ দশমিক ২৮ ভাগ।

বুলেটিনে ডা. নাসিমা বরাবরের মতো করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এ ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯৪ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা চার লাখ ৮২ হাজার ৯১৪ জন। তবে সাড়ে ৪৭ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম শনাক্ত হয় করোনাভাইরাস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক