করোনা সংক্রমণের প্রথম সতর্ককারী ডা. রোবেদ আমিন
অনেকেই জানেন না বাংলাদেশে কোভিড সংক্রমণের প্রথম হুইসেল ব্লোয়ার অধ্যাপক ডা. রোবেদ আমিন।
কোভিড সংক্রমণের প্রথম দিকে চিকিৎসক নিরাপত্তার ব্যাপারে তাঁর সঙ্গে আমার কথা হয়েছিল। তিনি বেশ কিছু উপদেশ দিয়েছিলেন। চিকিৎসক নিরাপত্তার ব্যাপারে প্রথম থেকেই উদ্বিগ্ন ছিলেন তিনি।
স্যারের সঙ্গে শেষ কথা হয় আট দিন আগে। তিনি আমাকে বলেছিলেন, চিকিৎসক যারা আক্রান্ত হয়েছেন তাদের দীর্ঘমেয়াদি ফলোআপ করবেন তিনি। কোন সমস্যা হলে তাঁর সাথে কথা বলতে।
আমি বলেছিলাম, স্যার সাবধানে থাকবেন। তিনি হেসে বলেছিলেন, ‘আল্লাহ্ ভরসা।’
পরবর্তীতে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী মো. সালেহীন তৌহিদ ডা. রোবেদ স্যারের সাথে যোগাযোগ করলে স্যার জানান, তাঁর আর ম্যাডামের কোভিড লাইক সিম্পটম।
জানতে পারলাম, স্যারের পুরো পরিবার কোভিড আক্রান্ত।
আমাদের মতো সাধারণ চিকিৎসক ও অসংখ্য মানুষের দোয়া আছে স্যারের জন্য। স্যার ও স্যারের পুরো পরিবার কোভিড জয়ী হয়ে ফিরে আসবেন এ আশা ও প্রার্থনা করি।
স্যারের সাথে অনেক কাজ বাকি। বিডিএফ পরিবারের সকল সদস্যর নিকট অনুরোধ, সর্বশক্তিমান আল্লাহর নিকট স্যার ও স্যারের পরিবারের সুস্থতার জন্য দোয়া চাইবেন।
আমরা চিকিৎসকদের এবং চিকিৎসক পরিবারের লং টার্ম ফলোআপ শুরু করতে চাই।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪