করোনা থেকে নতুন জীবনে ডা. আশ্রাফুল হক সিয়াম
মেডিভয়েস রিপোর্ট: করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে নতুন জীবনে ফিরেছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. আশ্রাফুল হক সিয়াম। গত ২৩ জুন দ্বিতীয়বারের মতো নমুনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট আসায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেন তিনি।
ডা. আশ্রাফুল হক আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। চিকিৎসা নেওয়ার ১৭ দিন পর গত ২৩ জুন দ্বিতীয় নমুনা পরীক্ষায় তাঁর নেগেটিভ ফল আসে। ওই দিনই বাসায় ফিরে যান তিনি।
তিনি আনোয়ার খানের সহযোগী অধ্যাপক ডা. রুবাইয়াত শেখ গিয়াসউদ্দিনের অধীনে চিকিৎসাধীন ছিলেন। তিনদিন পর তৃতীয় টেস্টের জন্য নমুনা দেবেন ডা. আশ্রাফুল। শেষ ধাপের পরীক্ষায় নেগেটিভ এলে আবারো রোগীদের স্বাস্থ্য সেবায় যুক্ত হবেন এই হৃদরোগ বিশেষজ্ঞ।
গত ৭ জুন থেকে অল্প জ্বর, নাকে গন্ধ লোপ পাওয়া, অরুচি ও শারীরিক দুর্বলতা অনুভব করেন দক্ষিণ এশিয়ার সর্বকনিষ্ঠ এ কার্ডিয়াক সার্জন। পরে নিজ থেকেই হোম আইসোলেশনে চলে চলে যান তিনি। এর পরদিন পরীক্ষার জন্য নমুনা দেন। ১১ জুন রিপোর্টে তার কোভিড-১৯ পজিটিভ আসে।
এর দুদিন পার হতেই তার দেহে রক্তে অক্সিজেনের মাত্রা ক্রমাগত কমতে থাকে। পরে জ্বর ও কাশি নিয়ে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে ১৭ দিন করোনার চিকিৎসা শেষে ২য় নমুনা পরীক্ষায় তাঁর নেগেটিভ আসে।
তরুণ চিকিৎসকদের অধিকার আদায়ে করোনা মহামারীর মাঝেও সচেষ্ট ছিলেন ডা. সিয়াম।
-
০৮ জুলাই, ২০২৫
-
২৪ জুন, ২০২৫
-
২৩ জুন, ২০২৫
-
১৯ জুন, ২০২৫
-
১৮ জুন, ২০২৫
-
১৪ জুন, ২০২৪
-
০৭ জুন, ২০২৪
-
০৩ জুন, ২০২৪