১৭ জুন, ২০২০ ০৭:৪৩ পিএম

করোনায় আক্রান্ত হয়ে বাণিজ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি 

করোনায় আক্রান্ত হয়ে বাণিজ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি 

মেডিভয়েস ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রাজধানীর এভার কেয়ার (অ্যাপলো) হসপিটালে ভার্তি হয়েছেন। আজ বুধবার (১৭ জুন) মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা লতিফ বকশী গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মন্ত্রীর করোনা পরীক্ষায় পজেটিভ এসেছে। তবে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তার করোনার মৃদু লক্ষণ রয়েছে। চিকিৎসকদের পরামর্শে তিনি রাজধানীর বসুন্ধরায় এভার কেয়ার হসপিটালে ( অ্যাপলো হাসপাতাল) ভর্তি হয়েছেন।

এদিকে গতকাল মঙ্গলবার করোনায় আক্রান্ত হয়েছেন আরও দুই সংসদ সদস্য। তারা হলেন সাবেক প্রধান হুইপ উপাধ্যক্ষ আবদুস শহীদ এবং গণফোরামের নেতা মোকাব্বির খান। বাণিজ্যমন্ত্রীকে নিয়ে মোট ১২ সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, মুক্তিযুদ্ধ মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে ধর্ম প্রতিমন্ত্রী মারা গেছেন।

এছাড়া সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা গেছেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক