কিশোরগঞ্জে গত ৮ মাসে ৮ জনের এইচআইভি শনাক্ত, সবাই পুরুষ
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জে এইচআইভি সংক্রমণ বাড়ছে। চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৮ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তদের সবাই পুরুষ। তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। বেসরকারি সংস্থা ‘বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’- এর প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ৬ বছর ৮ মাসে জেলায় প্রায় দেড় হাজার মানুষের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ২৫ জনের এইচআইভি পজিটিভ আসে। আক্রান্তদের বেশির ভাগই পরিবহন শ্রমিক, হকার এবং মাদকাসক্ত ব্যক্তি। মোট আক্রান্তের মধ্যে ভৈরবে ২২ জন এবং কিশোরগঞ্জ সদরের ৩ জন। চলতি বছরের ৮ জনের মধ্যে ৫ জন ভৈরবের এবং ৩ জন কিশোরগঞ্জের বাসিন্দা।
আক্রান্তদের সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাঁদের নিয়মিত অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি (এআরটি) দেওয়া হচ্ছে। তবে আক্রান্তদের মধ্যে দুজন চিকিৎসার বাইরে গিয়ে বিদেশে চলে গেছেন। বাকিরা নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। তাঁদের রক্ত আদান-প্রদানে বাড়তি সতর্কতা মানতে বলা হয়েছে।
বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক বলে জানিয়েছেন কিশোরগঞ্জের নতুন সিভিল সার্জন সাইদুর রহমান। তিনি জানান, জেলায় এইচআইভি পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম আরও বাড়াতে হবে। প্রতিকারের জন্য দ্রুত কেন্দ্রীয় স্বাস্থ্য অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কিশোর কুমার ধর আতঙ্কিত না হয়ে সবাইকে সংযত ও সচেতন জীবনযাপনের পরামর্শ দিয়েছেন।
সরকারি তথ্যমতে, গত বছর দেশে এইচআইভিতে আক্রান্ত হয়েছেন এক হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ২১৯ জন।
জেএইচ/
-
২৯ এপ্রিল, ২০২৬
পুরুষ সমকামী জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে
এইচআইভিতে এক বছরে ২৫৪ জনের মৃত্যু, ৪১ জেলায় নেই পরীক্ষার সুযোগ
-
২৯ জানুয়ারী, ২০২৫
-
২২ জুলাই, ২০২৩
-
১৪ জুলাই, ২০২৩
-
২২ ফেব্রুয়ারী, ২০২৩
-
২২ জানুয়ারী, ২০২৩
-
০৪ ডিসেম্বর, ২০২২