২২ জানুয়ারী, ২০২৩ ০৭:০৯ পিএম

বর্তমানে দেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন: স্বাস্থ্যমন্ত্রী

বর্তমানে দেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন: স্বাস্থ্যমন্ত্রী
তিনি বলে, বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে।

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক বলেছেন বর্তমানে দেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন এবং এখন পর্যন্ত এইচআইভিতে মৃত্যুবরণ করেছেন ১৮৯০ জন।

আজ রোববার (২২ জানুয়ারি) জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে শনাক্ত এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন, চিকিৎসাধীন ৬০৭৫ জন এবং এ যাবত মৃত্যুবরণ করেছেন ১৮২০ জন।  এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হচ্ছে। ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। আটটি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেওয়া হচ্ছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক