১৪ জুলাই, ২০২৩ ০৬:২৯ পিএম

২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব: জাতিসংঘ

২০৩০ সালের মধ্যে এইডস নির্মূল সম্ভব: জাতিসংঘ
প্রতীকী ছবি।

মেডিভয়েস ডেস্ক: ২০৩০ সালের মধ্যে প্রাণঘাতী এইডস রোগ নির্মূল করা সম্ভব বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি বলছে, বিশ্বের দেশগুলো এই রোগ প্রতিরোধ এবং নিরাময়ে বিনিয়াগের রাজনৈতিক সদিচ্ছা দেখায় এবং বৈষম্যহীন আইন চালু করে, তাহলে সম্ভব হবে।

বৃস্পতিবার (১৩ জুলাই) ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের এইডস কর্মসূচি ইউএনএইডস জানিয়েছে, ২০২২ সালে বিশ্বে আনুমানিক তিন কোটি ৯০ লাখ মানুষ এইচআইভি আক্রান্ত ছিল। চিকিৎসা না হলে এইচআইভি এইডস রোগে রূপ নিতে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ইউএনএইডস বলছে, ‘যে দেশগুলো জনগণকেই প্রথমে রাখার দৃঢ় রাজনৈতিক প্রতিশ্রুতি দিয়েছে, তাদের নেতৃত্ব অনুসরণ করে চললে আমাদের জন্য এর সমাধান আছে।’

তাছাড়া, এইচআইভি নির্মূলে কার্যকরভাবে সাড়া দেওয়া বলতে অন্যান্য নানা উদ্যোগের মধ্যে বৈষম্যহীন আইন চালু এবং কমিউনিটি নেটওয়ার্ক আরও ক্ষমতাশালী করাকে বোঝায়। অনেক দেশেই এইচআইভি কিংবা এইডস আক্রান্তরা কলঙ্ক, বৈষম্য এবং সহিংসতার শিকার হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ‘পূর্ব এবং দক্ষিণ আফ্রিকার মতো যেসব দেশ এবং অঞ্চলে সবচেয়ে বেশি অর্থনৈতিক বিনিয়োগ হয়েছে, সেখানে অনেক ভাল অগ্রগতিও হয়েছে।’

এতে আরও বলা হয়, পূর্ব ইউরোপ এবং মধ্য এশিয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং উত্তর আমেরিকাতেও এইডস এর নতুন সংক্রমণ একলাফে অনেক বেড়ে গেছে।

গত বছর ১৩ লাখ মানুষ নতুন এইচআইভি সংক্রমিত হয়েছে এবং ৬ হাজার ৩০,০০০ জন এইডস-সম্পৃক্ত রোগে মারা গেছে বলে জানিয়েছে ইউএনএইডস।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : জাতিসংঘ
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক