গাজায় ৭৫% ত্রাণ প্রবেশে বাধা, খাবার ও ওষুধের চরম সংকট: ডব্লিউএইচও
মেডিভয়েস রিপোর্ট: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, গত এক সপ্তাহে গাজায় পাঠানো জাতিসংঘের ৭৫ শতাংশ ত্রাণ ঢুকতে দেয়নি ইসরায়েল। এতে সেখানে খাবার, ওষুধসহ জরুরি প্রয়োজনীয় জিনিসের চরম সংকট তৈরি হয়েছে। ডব্লিউএইচওর মহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রিয়েসুস বলেন, গাজায় পরিস্থিতি খুবই ভয়াবহ। টানা অবরোধের কারণে মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বহু মানুষ না খেয়ে আছে, চিকিৎসা পাচ্ছে না।
তিনি জানান, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৪০০-র বেশি স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ২৩ মার্চ ইসরায়েলি বাহিনীর হামলায় ১৫ জন চিকিৎসক ও স্বাস্থ্য সহায়তাকর্মী প্রাণ হারান। এছাড়া এখন পর্যন্ত ৪০০-র বেশি স্বাস্থ্য সহায়তাকর্মী নিহত হয়েছেন।
গেব্রিয়েসুস আরো বলেন, গাজার মানুষ এখন খাদ্য, পানি, ওষুধ ও আশ্রয়ের জন্য হাহাকার করছে। আমরা চাই ত্রাণ পাঠানো দ্রুত শুরু হোক, আহতদের সরিয়ে নেওয়ার সুযোগ মিলুক এবং যুদ্ধবিরতি কার্যকর হোক।
একইসঙ্গে ডব্লিউএইচও জানিয়েছে, গাজার হাসপাতালগুলো কার্যত অচল হয়ে গেছে। ওষুধের মজুত প্রায় শেষ। পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এখন সেখানে প্রতিজন মানুষ দিনে মাত্র ৩-৫ লিটার পানি পাচ্ছে, যা প্রয়োজনের তুলনায় অনেক কম। এ অবস্থায় সৌদি আরবসহ বিভিন্ন দেশ গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দিতে আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।
এসআই/
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস
অক্টোবরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, বঙ্গোপসাগরে হতে পারে একাধিক লঘুচাপ
দায়িত্ব পাওয়ার পর সোওরাওয়ার্দীর নতুন পরিচালক
রোগীর চাপ অনেক, তবে সুশৃঙ্খল ব্যবস্থাপনায় ভোগান্তি ৫০-৬০% কমানো সম্ভব
বিএমজে ওপেন জার্নালে প্রকাশিত গবেষণা
অবসাদে দেশের ৭০ ভাগ প্রশিক্ষণার্থী চিকিৎসক, পেশাগত অর্জনে অসন্তুষ্ট ৯৫ ভাগ
কোটি টাকার যন্ত্রপাতি বস্তাবন্দি, বিঘ্নিত স্বাস্থ্যসেবা
তেরো মাস আটকে আছে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের ফাইল, থমকে গ্রেড বাস্তবায়ন ও নিয়োগ প্রক্রিয়া