০৮ এপ্রিল, ২০২৫ ০৩:৫১ পিএম

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে জাতিসংঘের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

সার্বজনীন স্বাস্থ্য-কল্যাণে জাতিসংঘের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যুবসমাজের জন্য লক্ষ্যবস্তু উদ্যোগসহ সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য ও কল্যাণে বিনিয়োগ বৃদ্ধিতে জাতিসংঘকে আহ্বান জানিয়েছে বাংলাদেশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জনসংখ্যা ও উন্নয়ন কমিশনের (সিপিডি) ৫৮তম অধিবেশনে অংশ নিয়ে এই আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান।

পরে নিউইয়র্কের জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ডা. সায়েদুর রহমান তার বক্তব্যে বলেন, বাংলাদেশের লক্ষ্য হল স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, উদ্ভাবন এবং স্থানীয় সম্প্রদায়কে শক্তিশালী করার মাধ্যমে সামাজিক ব্যবসায়িক মডেলগুলোকে কাজে লাগানো। এই ধরনের উদ্যোগগুলো সবার জন্য স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘আমরা আন্তর্জাতিক সহযোগিতা এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থার দিকে অঙ্গীকারবদ্ধ; বিশেষত মাতৃস্বাস্থ্য, লিঙ্গ সমতা এবং জলবায়ু-সহনশীল স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে।’

জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে বাংলাদেশের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষা এবং বিশেষ দক্ষতা বিশ্বের সাথে ভাগ করার জন্য আমরা প্রস্তুত।’

এ সময় মাতৃস্বাস্থ্য ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে ধাত্রীদের প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানসহ সার্বিক অগ্রগতির চিত্র তুলে ধরেন তিনি।

পরে অধ্যাপক ডা. সায়েদুর রহমান ইউএনএফপিএ আয়োজিত ‘নারী ও নবজাতকের স্বাস্থ্য ও কল্যাণ উন্নয়ন’ শীর্ষক উচ্চ-স্তরের পার্শ্ব-অনুষ্ঠানে বক্তৃতা দেন। তিনি মাতৃস্বাস্থ্য এবং নবজাতকের স্বাস্থ্য উন্নয়নে ধাত্রীদের ভূমিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।

তিনি বলেন, বাংলাদেশের সরকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে যে, ধাত্রীদের জন্য আরও শিক্ষা, প্রশিক্ষণ এবং পদ সৃষ্টি করা হবে। বর্তমানে বাংলাদেশে প্রায় তিন হাজার পেশাদার ধাত্রী কর্মরত আছেন। এই সংখ্যা আরও বৃদ্ধি করতে কাজ চলছে।

প্রসঙ্গত, ৭ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সিপিডির ৫৮তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দল নিয়ে নিউইয়র্ক সফর করছেন অধ্যাপক ডা. সায়েদুর রহমান। প্রতিনিধি দলের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডা. সারওয়ার বারী এবং মহিলা বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যান শিরিন পারভীন হকও রয়েছেন। এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ তার সার্বজনীন স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রতিশ্রুতি পুনঃজ্ঞাপন করেছে।

টিআই/এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

ওজিএসবির ৩৪তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বক্তারা

তৃণমূলে নিরাপদ প্রসবে বড় প্রতিবন্ধক জনবল ও অবকাঠামো সংকট

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক