২৪ ঘণ্টায় ১৫ জনের করোনা শনাক্ত
মেডিভয়েস রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৬ জন। আজ শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। এ ছাড়া এ সময়ে সুস্থ হয়েছেন ১৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, করোনা আক্রান্তদের ১৩ জনই ঢাকার বাসিন্দা। বাকি দুইজনের বাড়ি কক্সবাজারে।
উল্লেখ্য, এ নিয়ে চলতি এ পর্যন্ত মোট ২০ লক্ষ ৫০ হাজার ৮০৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৯৫ জনের। করোনার সঙ্গে লড়ে সুস্থ হয়েছেন মোট ২০ লক্ষ ১৮ হাজার ১৩৪ জন।
পরিসংখ্যান বলছে, অদ্যাবধি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩.০৬ শতাংশ। এর মধ্যে সুস্থ হয়ে ফিরেছেন ৯৮.৪১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের সতর্ক হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এনএআর/
-
২৬ অগাস্ট, ২০২৩